বাংলাদেশের ভূমি জরিপের ইতিহাস
ব্রিটিশ আমল থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশে চারটি বড় জরিপ হয়েছে — CS (১৮৮৮–১৯৪০), SA (১৯৫৬–৬২), RS (১৯৬৬–বর্তমান) এবং BRS/BDS।
CS (Cadastral Survey)
সবচেয়ে পুরোনো ও নির্ভরযোগ্য জরিপ। জমির মূল মালিকানা ট্রেস করতে CS ম্যাপ ও খতিয়ান অপরিহার্য।
SA (State Acquisition)
জমিদারি অধিগ্রহণের পর তৈরি। মাঠ জরিপ ছাড়াই তৈরি হওয়ায় ভুল বেশি, তবে ধারাবাহিকতা প্রমাণে দরকার হয়।
RS (Revisional Survey)
সবচেয়ে বেশি ব্যবহৃত জরিপ। বর্তমান দখল ও দাগ নম্বরের সাথে সবচেয়ে বেশি মিলে।
BRS
সাম্প্রতিক জরিপ — অনেক জেলায় এখনো চলমান। সর্বশেষ রেকর্ড যাচাইয়ে ব্যবহার হয়।
পরামর্শ: জমি কেনার আগে অন্তত RS এবং সম্ভব হলে CS ম্যাপ মিলিয়ে দেখুন।